পাসপোর্ট প্রতারণা!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

পাসপোর্ট প্রতারণা!!



জয়ন্ত সাহা,আসানসোল: ভিসা পাসপোর্ট বানানোর নামে প্রতারণা আসানসোলের গরাইরোডের ময়দাকল মোড় সংলগ্ন এলাকায় ৷ রবিবার সকালে প্রায় ৫০ থেকে৭০ জন যুবক একটি প্লেসমেন্ট ও ট্যুর এন্ড ট্রাভেলস -এর বেসরকারি অফিসকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে ৷ যদিও অফিস সে সময় বন্ধ ছিল ৷

জানা যায়, ওই ট্যুর ও ট্রাভেলস এর অফিসের সাথে এক এজেন্ট (ইলিয়াস আহমেদ )এর মাধ্যমে যোগাযোগ করে ওই যুবকেরা ৷ তারা সকলেই সৌদি যেতে চেয়েছিলে হজ যাত্রীদের খিদমদ করার কাজে ৷ ওই যুবকদের তিন মাসের ট্যুর ভিসা দেওয়ার কথা ছিল ৷সেই অনুসারে তাদের মেডিক্যাল করার স্বার্থে প্রথমে ১৫০০টাকা,পরে মেডিক্যাল রিপোর্ট ঠিক হওয়াতে ১০০০০টাকা এবং পরবর্তী ভিসা তৈরী হয়ে যাওয়ার নামে আরো ১৫০০০টাকা করে জন প্রতি ৭০জনের কাছে নেওয়া হয় ৷ এরপর ভিসার জেরক্স কপি নিয়ে নেটে সার্চ করাতে ধরা পড়ে সমস্ত বিষয়টি জাল৷

এরপরেই ভিসার আবেদনকারী ওই যুবকেরা পায়েল ট্যুর ও ট্রাভেলস অফিসে এসে দেখে,অফিস বন্ধ এবং এজেন্টেরও ফোন বন্ধ হয়ে আছে ৷ সাথে সাথে বিষয়টি নিয়ে ওই আবেদনকারী যুবকেরা আসানসোল দঃ থানায় অভিযোগ দায়ের করে ৷পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad