ফেসবুকে বিতর্কিত পোষ্ট! বিজেপি নেতা গ্রেফতার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

ফেসবুকে বিতর্কিত পোষ্ট! বিজেপি নেতা গ্রেফতার!


ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির এক নেতা। নাম জ্যোর্তিময় চক্রবর্তী। বাড়ি শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকায়। শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে শ্রীরামপুর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পর্গনার কেষ্টপুরের উদয়নপল্লিতে একটি শিব-তারা মন্দির ভাঙার ছবি ও ভিডিও বিজেপির ওই নেতা ফেসবুকে পোষ্ট করেন। এই ঘটনায় পুলিশ তাকে সতর্ক করেন। কিন্তু বিষটি তিনি গুরুত্ব না দিয়ে ব্যাপক শেয়ার করেন। এই ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে। যদিও এই বিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, বীরভূমে অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বলছে বোমা মারবে। তখন পুলিশ তাকে গ্রেফতার করতে পাড়েনা। আর একটা পোষ্ট শেয়ার করেছে বলে তাকে গ্রেফতার করা হল। এটা তৃণমূল সরকারের চাল। যেন তেন প্রকারে বিরোধীদের কন্ঠরোধ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad