মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে : কেন্দ্রীয় মন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে : কেন্দ্রীয় মন্ত্রী




  কলকাতা, ১০ জুন : গণতন্ত্র ধ্বংস হয়েছে রাজ্যে। গতকাল কলকাতা এসে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে চলা সন্ত্রাস থেকে শুরু করে পুরুলিয়ার দুই BJP কর্মীর অস্বাভাবিক মৃত্যু, এসব প্রসঙ্গ নিজের বক্তব্যে টেনে আনেন অশ্বিনী কুমার চৌবে। রাজ্যে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারকে বলেন।


গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এরাজ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। গণতন্ত্র ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বলে কিছুই নেই। রাজ্য সরকারের উচিত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা। এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।" 

No comments:

Post a Comment

Post Top Ad