বাড়ির পাশেই মদের ঠেক, প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

বাড়ির পাশেই মদের ঠেক, প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি



 মালদা, ১০ জুন : মদ বিক্রির প্রতিবাদ করায় মারধর করা হয় এক দম্পতিকে। গুরুতর আহত অবস্থায় প্রণদেব চৌধুরি ও তাঁর স্ত্রী দীপালিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনাটি মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগর গ্রামের। আজ সকালে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


প্রণদেব পেশায় রাজমিস্ত্রী। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দেবীনগরের বাড়িতে থাকেন তিনি। তাঁর মেয়ে কাজল স্থানীয় হাইস্কুলে ক্লাস নাইনে পড়ে। তার পরীক্ষা শুরু হয়েছে। দীপালিদেবী বলেন, “আমাদের পাশের বাড়িতে নন্দলাল বিশ্বাস ও তাঁর স্ত্রী বিশাখা থাকে। তারা বাড়িতেই বেআইনিভাবে মদ তৈরি করে বিক্রি করে। দিন-রাত সেখানে ভিড় করে মদ্যপরা। তবে শুধু মদ তৈরি বা বিক্রিই নয়। আমাদের বাড়িতে ভাঙা মদের বোতলও ফেলা হয়। নন্দলালদের দাপটে গ্রামের কেউ কিছু বলতে পারে না।”


কাল রাতে মদ্যপরা চিৎকার চেঁচামেচি করছিল। তাদের উৎপাতে পড়তেই পারছিল না কাজল। তখন প্রতিবাদ করেন দীপালি। অভিযোগ, তখনই নন্দলাল দীপালির মাথায় হাঁসুয়ার কোপ বসিয়ে দেয়। বিশাখাও মারধর করে দীপালিকে। বাধা দিতে গেলে প্রণদেবের মাথায় হাঁসুয়ার কোপ মারা হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা রাতে দু’জনকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যান। এই ঘটনায় আজ হবিবপুর থানায় নন্দলাল ও বিশাখার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রণদেব। যদিও অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি

No comments:

Post a Comment

Post Top Ad