ব্রেকিং: খড়্গপুরে থানার মধ্যেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

ব্রেকিং: খড়্গপুরে থানার মধ্যেই গুলিবিদ্ধ পুলিশ অফিসার


 চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: থানার মধ্যেই সার্ভিস রিভালভারের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক পুলিশ অফিসারের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানায়। মৃত পুলিশ অফিসারের নাম উত্তম কুমার দে। তিনি খড়্গপুর টাউন থানার সেকেন্ড অফিসার ছিলেন। পুলিশ সুত্রে খবর, আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ হঠাৎই থানার মধ্যে গুলির শব্দ শুনতে পায় অন্যান্য পুলিশ কর্মীরা। এরপরই থানায় গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। এরপর তাঁকে সঙ্গে সঙ্গে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। উত্তম কুমার দের বুকে গুলি লাগে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে খড়্গপুর টাউন থানায় যান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি জানান, ডিউটি চেঞ্জ হওয়ার সময় রিভালভার হস্তান্তর করার সময় কোন কারন বশত দেবাশীস দাস নামের এক পুলিশ আধিকারিকের রিভালভার টি পড়ে যায়। সেটি তুলতে গিয়ে ট্রিগারে হাত টেপা হয়ে গুলি বেরিয়ে ঘটনা টি ঘটে। ঘটনার পর থেকে দেবাশীস দাস নামের ঐ পুলশ কর্মীও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে তদন্ত হবে বলে জানান তিনি। মৃত উত্তম দে'র বাড়ি হুগলী জেলায়। তার আর মোটে ৩ মাস চাকুরী ছিল। তার পর বাড়িতে পুরো টাইম দেওয়ার কথা বলেছিল উত্তম বাবু। কিন্তু তা আর হল না। মৃতের পরিবারের পাশে জেলা পুলিশ থাকবে বলেও জানান পুলিশ সুপার।


No comments:

Post a Comment

Post Top Ad