প্রিয়াঙ্কার ব্যাগের দাম কত জানলে আঁতকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

প্রিয়াঙ্কার ব্যাগের দাম কত জানলে আঁতকে উঠবেন


প্রেমিক নিক জোনাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এই জুটির কেউই প্রেমের বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি। সম্প্রতি নিক জোনাসের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির হন প্রিয়াঙ্কা। সেখানে প্রিয়াঙ্কার হাতে থাকা ব্যাগটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, প্রিয়াঙ্কা হাতের ব্যাগটির যে দাম তাতে একজন অনায়াসে ভারত থেকে আমেরিকা ভ্রমণ করতে পারবেন।
কোনো কোনো সংবাদ মাধ্যম লিখেছে, এই ব্যাগের দামে ভারতের নিজস্ব ব্র্যান্ড ‘টাটা টিয়েগো’র একটা গাড়ি কেনা যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ‘প্রিয়াঙ্কার হাতে থাকা ব্যাগটির দাম চার লাখ ভারতীয় রুপি।
নিউইয়র্কে এক রেস্তোরাঁয় প্রেমিক নিক জোনাসের সঙ্গে ডেটে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে প্রিয়াঙ্কার হাতের ব্যাগটি। সেদিন প্রিয়াঙ্কা একটি হালকা ব্লু রঙের সাটিনের স্কার্টের সঙ্গে পরেছিলেন সাদা জ্যাকেট। তবে ডেটে তাদের লুকের তুলনায় ‘বোটেগা ভেনেটা’ নামে ইতালিয়ান ব্র্যান্ডের এই ব্যাগটিই যেন বেশি নজর কাড়ে।

মার্কিন গায়ক নিক জোনাস ও বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন আছেন যুক্তরাষ্ট্রের আটলান্টিক শহরে। সেখানে নিকের একান্ত পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যান এই দুই তারকা। গত সপ্তাহে এ কারণেই দুজনকে একসঙ্গে বিমানবন্দরে দেখা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad