ইফতারে সৌরভ গাঙ্গুলী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

ইফতারে সৌরভ গাঙ্গুলী


ঈদ। আর সে উপলক্ষ্যে আগামী ১৫ জুন কলকাতায় মুক্তি পেতে চলেছে সুপারস্টার অভিনেতা জিতের ‘সুলতান’। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবি মুক্তি ও প্রচারণার ভিন্ন কৌশল হিসেবেই ‘সুলতান’ টিম এবার আয়োজন করেছিলো ইফতার মাহফিলের। আর সেই ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
হ্যাঁ। ১৫ জুন মুক্তি পেতে যাচ্ছে রাজা চন্দ পরিচালিত ছবি ‘সুলতান’। ছবির প্রচারণায় প্রায় সপ্তাহ খানেকের বেশি সময় কলকাতায় কাটিয়ে এসেছেন বিদ্যা সিনহা মিম। গত পরশুদিন ‘সুলতান’ টিম আয়োজন করেছিলো এক ইফতার অনুষ্ঠানের। সেখানে আমন্ত্রিত ছিলেন সৌরভ গাঙ্গুলী। যদিও অনুষ্ঠানে হাজির ছিলেনা সুলতান খ্যাত অভিনেতা জিৎ।
তবে ইফতার পার্টিতে হাজির ছিলেন প্রিয়াঙ্কা সরকার, রাজা চন্দ, নুসরাত জাহান, সোহম, সায়ন্তনী গুহ ঠাকুরতা সহ আরও অনেকে। তবে সবার আকর্ষণের কেন্দ্রতে বিশেষ অতিথি হিসেবে ইফতার পার্টিতে ছিলেন সৌরভ গাঙ্গুলি।


১৫ জুন শুধু কলকাতায় নয়, ‘সুলতান’ মুক্তির কথা ছিলো বাংলাদেশেও। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশে উৎসবে ভারতীয়, পাকিস্তানি ছবির প্রদর্শন বন্ধে নির্দেশ দেয়। সে কারণে ছবির মুক্তি আটকে যায়। ঈদের পরে বাংলাদেশে মুক্তি পাবে।
ছবিতে মিমকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে। জিতস ফিল্মস ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। এমনটা শোনা গেলেও পরে জানা যায় ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে আমদানি চুক্তিতে। ‘সুলতান’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, আমান রেজা প্রমুখ। গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad