পুরুলিয়ায় দুই তরতাজা যুবক খুনে অভিষেক! বংশানুক্রমিক দলে কেন পরিণত তৃণমূল? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 8 June 2018

পুরুলিয়ায় দুই তরতাজা যুবক খুনে অভিষেক! বংশানুক্রমিক দলে কেন পরিণত তৃণমূল?


পুরুলিয়ায় দুই তরতাজা যুবকদের খুন করতে বলেছিলেন খোকাবাবু অর্থাৎ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি এমনটাই বলেছেন বিজেপি দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বিজেপির এক পদসভায় গিয়ে বলেন, আজ জায়গায় জায়গায় যে প্রতিবাদ মিছিল করা হচ্ছে তা পুরুলিয়ায় দুই তরতাজা প্রাণকে খুন করার জন্য। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের। জয় বলেন, কে করেছে এই খুন তা জানা না গেলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই খুনগুলি হয়েছে তা জানা গেছে।ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। তবে এইভাবে আর চলতে পারে না। পশ্চিমবঙ্গের মানুষ সব বোঝে, সব জানে। জয় বলেন, যে খুন করে তার থেকে বড় পাপী যে খুন করায়।

জয় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গা থেকে মাটির গন্ধ বেরোলে, তাঁর ভাইপোর গা থেকে টাকার গন্ধ বেরোয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, তিনি স্বপ্ন দেখছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার, এরপর তার মেয়েও পরবর্তী মুখ্যমন্ত্রী হবে। জয় হুশিয়ারি দিয়ে বলেন, এইভাবে চলতে পারে না। বাঙালির সেন্টিমেন্ট নিয়ে খেলা করতে তারা পারেন না।

পাশাপাশি তারকা তথা তাবড় রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়  রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়াভাবে কটাক্ষ করে বলেন, তিনি যখন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস বংশানুক্রমিক দলে পরিণত হয়েছে। তবে আজ কি হয়েছে? প্রশ্ন জয় বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, তাহলে এরকম পরপর মুখ্যমন্ত্রী হলে তো তৃণমূল কংগ্রেস দলও বংশানুক্রমিক দলে পরিণত হচ্ছে। 

No comments:

Post a Comment

Post Top Ad