বাবা হচ্ছেন রাজ চক্রবর্তী? যা বললেন জিৎ... - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

বাবা হচ্ছেন রাজ চক্রবর্তী? যা বললেন জিৎ...





টুইটারে রাজ চক্রবর্তী ‘সুলতান দ্য সেভিয়ার’ জমে ক্ষীর বলে টলিউড সুপারস্টার জিৎ কে শুভেচ্ছা জানিয়েছিলেন।

ব্যস হয়ে গেল- এরপরই অভিনেতা জিৎ টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকের টুইটের প্রেক্ষিতে যা লিখলেন, তাতেই শুরু হয় জল্পনা।

সম্প্রতি নায়ক জিৎ এর নতুন সিনেমা ‘সুলতান দ্য সেভিয়ার’-এর ট্রেলর মুক্তি পেয়েছে। ট্রেলর দেখে শুভেচ্ছা জানাতে শুরু করেন সেলেবরা। অভিনেত্রী শ্রাবন্তী থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় কিংবা আকৃতি কক্কর, একের পর এক সেলিব্রিটি জিৎ-এর সিনেমার ট্রেলরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এই লম্বা তালিকা থেকে বাদ পড়েননি রাজ চক্রবর্তীও।

টলিউড সুপারস্টার জিৎ কে টুইট করে তিনি লিখেন, ‘ক্যা ব্যাত, সুলতান দ্য সেভিয়ার জমে ক্ষীর। বেস্ট উইশেস’।

রাজ চক্রবর্তীর ওই টুইটের পর পাল্টা রিটুইট করেন জিৎ। সেখানে তিনি লিখেছেন, ‘থাঙ্কস রাজু বেটা। যব পাপা বানোগে বতানা’। অর্থাৎ রাজ চক্রবর্তীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘বাবা’ শব্দটি উল্লেখ করেন জিৎ। আর জিৎ-এর এই টুইটের পর থেকেই শুরু হয় জল্পনা।

জিৎ-এর সেই টুইট

এইতো কিছুদিন আগে রাজ-শুভশ্রী জুটি বিয়ে করলেন। আর বিয়ের পর পরই কি এবার সত্যিই বাবা হতে চলেছেন রাজ চক্রবর্তী?

এদিকে, জিৎ এবং রাজের টুইট, রিটুইট ঘিরে যতই জল্পনা শুরু হোক না কেন, এ বিষয়ে কিন্তু টলিপাড়ার কোনো সেলিব্রিটিই মুখ খোলেননি।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ


No comments:

Post a Comment

Post Top Ad