শরীরে মারের দাগ, মিমির এমন হাল নিয়ে প্রশ্ন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

শরীরে মারের দাগ, মিমির এমন হাল নিয়ে প্রশ্ন






হাতে মোটা মোটা লাল দাগ। ভালোবাসার নয়! বেদনার। সম্প্রতি নিজের টুইটার ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যেখানে তার শরীরের দেখা যাচ্ছে মারের দাগ! কিন্তু কে এমন হাল করল নায়িকার!

এ প্রশ্নের উত্তরটা নায়িকা নিজেই দিয়েছেন। বলেছেন, না কোনও রকম শারীরিক নির্যাতন করা হয়নি অভিনেত্রীর ওপর। তাহলে! হেভি ওয়ার্ক আউট। আসলে বেশ কিছুদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন মিমি। সম্প্রতি হলি-ডে কাটিয়ে ফিরেছেন আবারও রোজকার রুটিংয়ে।

শুরুতেই গিয়েছেন জিমে। আর সেখানে ১০ দিনের গ্যাপিং ফুলফিল করতে সুন্দরীকে দিয়ে হেভি ওয়েট তুলিয়েছে ট্রেইনার। আর তাতেই এমন দশা হয়েছে নায়িকার।



‘ক্রিসক্রস’ শ্যুটিং শেষ করে ঘুরতে বেড়িয়েছিলেন মিমি। গিয়েছিলেন মুম্বাই। বিরসা দাশগুপ্তের পরিচালনায় এই ছবিতে একজন ফটোগ্রাফারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ

No comments:

Post a Comment

Post Top Ad