দার্জিলিংয়ে রজনীকান্ত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

দার্জিলিংয়ে রজনীকান্ত



শুটিংয়ের জন্য আজ পাহাড়ে আসছেন রজনীকান্ত। কার্তিক সুব্বারাজ পরিচালিত একটি তামিল সিনেমার শুটিংয়ের জন্য আজই পাহাড়ে আসছেন তিনি। সিনেমার নাম অবশ্য এখনও ঠিক হয়নি।


আগামী ১৫ দিন কার্সিয়ং ছাড়াও দার্জিলিঙে শুটিং চলবে। এরপর বারাণসী যাবেন রজনীকান্ত।


স্থানীয় কো-অর্ডিনেটর বাবলু মুখোপাধ্যায় জানান, কার্সিয়ঙের রেঞ্জার্স স্কুল ছাড়াও দার্জিলিঙের সেন্ট পল ও মাউন্ট হারমান স্কুলে শুটিং হবে। মাউন্ট হারমানে এখন পরীক্ষা চলায় শেষের কয়েকদিন সেখানে শুটিং করবেন রজনীকান্ত। আজ দুপুরের বিমানে শিলিগুড়িতে নামবেন তিনি। সেখান থেকে যাবেন কার্সিয়ঙে। 

No comments:

Post a Comment

Post Top Ad