জেনে নিন আলিয়া-রণবীরের বিয়ের দিন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

জেনে নিন আলিয়া-রণবীরের বিয়ের দিন!


বলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগে দীপিকা, ক্যাটরিনার সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর রণবীর এখন আলিয়ার সঙ্গে প্রেম করছেন। তবে এই জুটি সরাসরি বিষয়টি নিয়ে খুব একটা মুখ খুলেননি।
কিছুদিন আগেই আলিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই বিয়ে করতে চান। বয়স ৩০ পার হওয়ার আগেই বিয়ে করে সংসার শুরু করতে চান এই তারকা। বিয়ে নিয়ে আলিয়ার আগ্রহ রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনে যেন নতুন আলোচনা যোগ করেছে।
বিয়ে প্রসঙ্গে আলিয়া ভাট ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি জীবনে প্ল্যান করে কোনও কিছু করিনি। যখন যা হওয়ার হবেই। তবে আমার প্রিয়জনেরা চান, যেন ৩০ বছর বয়সের আগেই বিয়ে করে নিই। বিয়ে নিয়ে আমি যখনই ভাবছি, নিজেই অবাক হয়ে যাচ্ছি।’
আলিয়ার বিয়ে ভাবনা আর রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জন এক সূত্রে মিলিয়ে নিচ্ছেন কেউ কেউ। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন আলিয়া-রণবীর।
অভিনেত্রী আলিয়া ভাটের বয়স এখন ২৫। বয়স ৩০ পেরুবার আগেই এই নায়িকা সাতপাকে বাঁধা পড়বেন। অন্যদিকে বিয়ে নিয়ে নাকি ব্যস্ত হতে যাচ্ছেন রণবীর কাপুরও।
দীপিকা, ক্যাটরিনার সঙ্গে প্রেম ভেঙে যাবার পর এখন আলিয়ার সঙ্গে ঘর বাঁধেন কিনা রণবীর? সেটাই দেখার অপেক্ষা!

No comments:

Post a Comment

Post Top Ad