ইচ্ছে থাকলেই উপায় হয়। ফের একবার প্রমান করল সোমা বর্মন। রিষড়ার
থানার বামুনারী এলাকার বাসিন্দা সোমা বর্মন চলতি বছর মাধ্যমিকে ৪৫১ নম্বর পেয়ে প্রথম
স্থান অধিকার করেছে। সোমা বিরল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এই সকল প্রতিবন্ধকতাকে
দূরে সরিয়ে দিয়ে মাধ্যমিকে ভালো ফল করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সোমা।
এই খবর
পেয়েই তার বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক
জেলার বিজেপি একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন সভাপতি ভাষ্কর
ভট্টাচার্য, বিজেপি নেতা ঋতব্রত সেনগুপ্ত, রিষড়া ও শ্রীরামপুরের মন্ডল সভাপতি
কাঞ্চন দাস ও রাকেশ চৌধুরী। বিস্তারক প্রবীর শর্মা। এদিন বিজেপি নেতারা কৃতী ছাত্রীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি সোমাকে সমস্ত রকম
সাহাজ্যের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই বিষয়ে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার
সভাপতি ভাষ্কর ভট্টাচার্য বলেন, আমি খবর পেয়ে তার ও তার পরিবারের পাশে দাড়িয়েছি
মাত্র। ভাষ্কর বাবু ওই কৃতী ছাত্রীর
হাতে একটি চেক তুলে দিয়েছেন।
সোমা সাংবাদিকদের জানায়, বাবা মনোরঞ্জন বর্মন পেশায় সবজি বিক্রেতা। মা লক্ষী
বর্মন গৃহবধু। বাবা হৃদরোগে আক্রান্ত। বর্তমানে সে ঘর থেকে বেড় হতে পাড়েননা। আমি
বিরল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিন্তু এত কিছুর পরও কেউ আমার দিকে সাহাজ্যের
হাত বাড়িয়ে দেয়নি। সোমা জানিয়েছে, আগামী দিনে সে কমার্স নিয়ে পড়াশোনা করতে চায়। এলাকার
মানুষের অভিযোগ, মুখ্যমন্ত্রী যেভাবে মেয়েদের সাহায্যের কথা বলেন। সেরকম কোন সাহায্য সরকারের কাছ থেকে তারা পায়নি।

No comments:
Post a Comment