প্রকাশ্যে রাস্তার উপরেই যৌন সঙ্গমে লিপ্ত যুগল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

প্রকাশ্যে রাস্তার উপরেই যৌন সঙ্গমে লিপ্ত যুগল



 খোলা রাস্তায় বৃষ্টির মাঝে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন তাঁরা। প্রকাশ্যেই  চলছিল যৌন সঙ্গম। ভারতের পথে প্রকাশ্যে এই ধরনের ঘটনার নজির নেই নেই বললেই চলে। ফলে অনেকেই দাঁড়িয়ে পড়েছিলেন সেই দৃশ্য দেখে। অনেকে আবার ছবি বা ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়াতে ততক্ষণে  আপলোডও করে দিয়েছেন। তবুও হুঁশ নেই ওই যুগলের। অবশেষে পুলিসের কাছে দায়ের করা হল অভিযোগ। পুলিস আসতেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই ব্যক্তি। পুলিস অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে। মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকায় এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল।

পুলিস জানিয়েছে, কয়েকজন পথচারী এসে তাদের কাছে গোটা ঘটনাটি জানান। এমনটি একটি ভিডিও ফুটেজও দেখান তারা। সেখানে দেখা যায় ওই যুগল অর্ধনগ্ন হয়ে ছাতা মাথায় দিয়ে রাস্তার ধারেই যৌন সঙ্গমে লিপ্ত। মুম্বই শহরের ওই এলাকাটি অত্যন্ত জনবহুল। শুধু তাই নয় ঘটনাস্থল থেকে সরকারি আবাসনের দূরত্ব মাত্র কয়েক মিটার। এরকম একটি এলাকায় এই দৃশ্য দেখে পথচারীরা রীতিমতো হকচকিয়ে যান।

পুলিস তদন্তে নেমে জানতে পারে অভিযুক্ত মহিলা মানসিক বিকারগ্রস্থ। অন্যদিকে, যে ব্যক্তি সঙ্গমে লিপ্ত ছিলেন তিনি ভিনদেশি। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad