নিখোঁজ কিশোরের দেহ কুয়োতে! চাঞ্চল্য তমলুকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

নিখোঁজ কিশোরের দেহ কুয়োতে! চাঞ্চল্য তমলুকে



চাঁদনী, তমলুক: গত মঙ্গলবার থেকে  নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার দুপুরে পাশের গ্রামে একটি পরিত্যক্ত কুয়োর মধ্যদিয়ে কিশোরের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকের চকশ্রীকৃষ্ণপুরে। মৃত কিশোরের নাম সেখ সোহেল(১৪)। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

জানাগিয়েছে, সেখ সোহেলের বাড়ি চন্ডিপুরে। মায়ের সাথে বাড়িতে থাকত সে। কিন্তু মা মানসিক ভারসাম্যহীন  হয়ে পড়ায়। গত কয়েক বছর ধরে তমলুকের গনপতিনগরে মামার বাড়িতে থাকত সে। গত মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ হয়ে পড়ে। বিকেল পর্যন্ত খোঁজাখুঁজি  করে না পাওয়ায় বিকেলে তমলুক থানায় নিখোঁজ ডাইরি  করা হয়। পুলিশ এসে তদন্ত করে যায়। নিখোঁজ হয়ে যাওয়ার বৃ্হস্পতিবার দুপুরে চকশ্রীকৃষ্ণপুরের এক মহিলা মাঠ দিয়ে ফেরার পথে দেখতে পায় একটি পরিত্যক্ত  কুয়োর মধ্য কি পড়ে রয়েছে। কাছে গিয়ে একটি দেহ পড়ে থাকতে দেখে। প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা দেহটি উদ্ধার করে। পরিবারের লোকজন দেহটি চিন্নিত করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ খুন করে দেহ লোপাট করার চেষ্টা করেছিল দুষ্কৃতিরা। ঘটনার তদন্ত করে দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। এলাকায় পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের নতুন ভবন গড়ে উঠেছে। ভবনের কাজের জন্য যত্রতত্র লোহার জিনিসপত্র  পড়ে রয়েছে। সেখান থেকে জিনিসপত্র  চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। এলাকার মানুষ জিনিসপত্র চুরি করে বিক্রির করার অভিযোগ উঠতে থাকে।  তার সাথে এর কোনও যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad