ব্রেকিং: যৌনকর্মীদের বিক্ষোভ! রেড লাইট চালু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

ব্রেকিং: যৌনকর্মীদের বিক্ষোভ! রেড লাইট চালু



আসানসোলের নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত দিশায় যৌনকর্মীদের বিক্ষোভ ৷বৃহস্পতিবার সকালে যৌনকর্মীরা বিক্ষোভ করে নির্মিয়মান সীমানাপ্রাচীরের কাজ বন্ধ করে দেয় ৷একই সাথে তাদের দাবি,যৌন কর্মীদের অনেকের বাড়িতেই শৌচালয় না থাকায় তারা অসুবিধার সম্মুখিন হচ্ছে ৷এলাকায় একটি মাত্র সুলভ শৌচালয় থাকায় ,নির্দিষ্ট সময়ে অনেকে একসাথে এসে পড়লে বিপত্তি বাড়ছে সেখানেও ৷এমনকি বেশ কিছুদিন আগে ওই অঞ্চলে একটি খুন হয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে রাত্রি ১২টা পর্যন্ত রেড লাইট এরিয়া চালু রাখার নির্দেশ দেওয়া হয় ৷এর ফলে যৌনকর্মীরা মেয়রের কাছে অভিযোগ জানালে,মেয়র বিষয়টি দেখার ও সমাধানের আশ্বাস দেন ৷কিন্তু দুমাস পেরিয়ে গেলেও এখনো পুলিশি অত্যাচার চলছে ৷এর ফলে যৌনকর্মীদের রুটি - রুজিতেও টান পড়েছে ৷

এইসব কারণে বৃহস্পতিবার সকালে তারা বিক্ষোভে সামিল হয় ৷তাদের দাবি,সীমানা প্রাচীরের পিছনের দিকের এক অংশে একটি ছোটো গেটের মতো রাখতে হবে ৷যাতে তারা প্রতিদিনের বর্জ্য পদার্থ ফেলতে বাইরে যেতে পারে৷তাদের শৌচালয়ের সুব্যবস্তা সহ পুলিশি নির্যাতন বন্ধ  করতে  হবে ৷

No comments:

Post a Comment

Post Top Ad