ফুটবল বিশ্বের শীর্ষ দশ ধনী ক্লাব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 25 June 2018

ফুটবল বিশ্বের শীর্ষ দশ ধনী ক্লাব


অর্থ নয়, পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। ফুটবল বিশ্বে অনেক বড় বড় দল আছে, যাদের টাকার কোনো অভাব নেই। টাকা আছে বলে তাদের পারফরম্যান্স যে আকাশ চুম্বি তা কিন্তু নয়। বিশ্বের সেরা দশটি ধনী ক্লাব হলো-
১. ম্যানচেস্টার ইউনাইটেড
গত কয়েক মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি ম্যানচেস্টার। যে কারণে এ মৌসুমেও ইউরোপা লিগের শিরোপা ঝুলিতে নিয়ে সান্ত্বনা খুঁজছেন কোচ মরিনহো। ৩.২৮ বিলিয়ন ইউরো বা সাড়ে ২৯ হাজার কোটি টাকা দামের ইংলিশ ক্লাবটি, ফুটবল বিশ্বের সবচয়ে ধনী ক্লাব।
২. বার্সেলোনা
লিওনেল মেসি, নেইমারদের মতো তারকাদের নিয়ে এ মৌসুমে আশানুরূপ ফল করতে পারেনি বার্সা। কোপা দেল রেতে সান্তনার শিরোপা জিতেছে তারা। সব মিলিয়ে কাতালানদের মূল্যমান এখন ৩.২৪ বিলিয়ন ইউরো বা ২৯ হাজার কোটি টাকা।
৩.রিয়াল মাদ্রিদ
‘বুড়ো’ খেলোয়াড়দের আধিক্য রিয়াল মাদ্রিদ ক্লাবে। এছাড়া কম বয়সি যারা আছেন, তাদের ট্রান্সফার ফিও অনেক বেশি। মাদ্রিদের ক্লাবটির মূল্য ৩.১৮ বিলিয়ন ইউরো বা সাড়ে আটাশ হাজার কোটি টাকা।
৪.বায়ার্ন মিউনিখ
জার্মানির এক মাত্র ক্লাব যারা শীর্ষ দশ ধনীর তালিকায় রয়েছে। পাঁচবারের ইউরোপ সেরা বায়ার্ন এখন সেরা তিনেও হতে পারে। ক্লাবটির মূল্য ২.৪১ বিলিয়ন ইউরো বা সাড়ে ২১ হাজার কোটি টাকা।
৫.ম্যানচেস্টার সিটি
এখন থেকে প্রায় দশ বছর আগে আবুধাবির ব্যবসায়ীরা বদলে দিয়েছেন সিটিকে। যদিও গেল মৌসুমটা বলার মতো কিছু করে দেখাতে পারেনি ম্যানচেস্টারের ক্লাবটি। লিগে তৃতীয় স্থান আর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলতে পৌঁছায়। ক্লাবটির মূল্য ১.৮৫ বিলিয়ন ইউরো বা সাড়ে ষোল হাজার কোটি টাকা।
৬.আর্সেনাল
এক পয়েন্টের জন্য আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট হাতছাড়া হয়ে গেল আর্সেনালের। এর আগে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও বিদায় নিয়েছে শেষ ষোল থেকে। ফলে ক্লাবের দাম ৪ ভাগ কমে হয়েছে ১.৭২ বিলিয়ন ইউরো বা সোয়া ১৫ হাজার কোটি টাকা।
৭. চেলসি
দেদারসে টাকা টানছেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ৷ তাই স্ট্যামফোর্ড ব্রিজে এখন বড় বড় তারকাদের মেলা। গেল এক যুগ ধরেই প্রিমিয়ার লিগে সেরা একটি নাম চেলসি। বেড়েছে আয়ও। লেগে আছে স্পন্সরদের ভিড়। ক্লাবের দাম এখন ১.৬৫ বিলিয়ন ইউরো বা সাড়ে চৌদ্দ হাজার কোটি টাকা।
৮. লিভারপুল
লিগ টেবিলে চার নম্বরে থেকে কোনো মতে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব লিভারপুল। এফএ কাপেও ছিটকে পড়েছে শুরুতেই। তারপরও ১.৩৩ বিলিয়ন সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তালিকার আট নম্বরে।
৯. জুভেন্টাস
এবারও ইউরোপসেরা হওয়া হলো না জুভেন্টাসের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের কাছে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে তাদের। তবে একটু ভাটা পড়েছে তাদের আয়ে গেলোবারের চেয়ে কমেছে ৩ ভাগ। ক্লাবের আর্থিক মূল্যমান ১.১২ বিলিয়ন ইউরো বা প্রায় ১০ হাজার কোটি টাকা।
১০. টটেনহাম হটস্পার
আগামী মৌসুমে এক লাফে ৩২,০০০ থেকে ৬১,০০০ ধারণ ক্ষমতায় পৌঁছে যাচ্ছে হোয়াইট হার্ট লেনে ইংলিশ ক্লাবটির ঘরের স্টেডিয়ামটি। নির্মাণ কাজের জন্য লম্বা সময় ধরে স্টেডিয়ামটি বন্ধ থাকলেও অর্থ কিন্তু কম কামাই করছে না আম্পায়রা। ফোর্বস ম্যাগাজিনের হিসেবে ক্লাবটির দাম ৯৪৫ মিলিয়ন ইউরো বা ৮ হাজার কোটি টাকা।

No comments:

Post a Comment

Post Top Ad