ডন্ট মিস: সানি লিওনের ২ ঘন্টা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

ডন্ট মিস: সানি লিওনের ২ ঘন্টা!




ভক্তরা এখন চাইলেই বলিউড অভিনেত্রী ও সাবেক পর্ন তারকা সানি লিওনের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে পারবে। সানিকে কাছে থেকে দেখার জন্য একজন ভক্ত পাবেন টানা দুই ঘন্টা। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে এমন এক বার্তা শেয়ার করেছেন এই তারকা।

ইতিমধ্যেই সানির টুইটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পছন্দের এই অভিনেত্রীর সঙ্গ পেতে পকেট একটু হালকা করতে হবে ভক্তদের। কেননা তার এই অফারটির পেছনে রয়েছে এক মহৎ পদক্ষেপ।

জানা গেছে, কোন সৌভাগ্যবান ভক্তের সঙ্গে মধ্যাহ্নভোজে যাবেন সানি তা নির্ধারণ হবে একটি নিলামের মাধ্যমে। এই নিলামে যে যত বেশি দর হাঁকাতে পারবে সেই এই সুযোগ পাবেন।

নিলামে পাওয়া অর্থ চ্যারিটির কাজে যুক্ত হবে বলে টুইটে জানান সানি। আর তাই এই অভিনব আয়োজন। নিলামে তিনি টার্গেট করেছেন ২৫৬ ডলার (প্রায় ২ লাখ ১২ হাজার টাকা)। এদিকে যে নিলামে জিতবেন তিনি সানির সঙ্গে মধ্যাহ্নভোজ একেবারে বিনামূল্যে খেতে পারবেন।

তবে এ আয়োজনে অংশ নিতে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন সানি। নিলামে অংশগ্রহণকারীকে ১৮ বছরের বেশি হতে হবে।  এমনকি প্রিয় তারকার সঙ্গে ছবি তুলতে পারবেন মাত্র একটি এবং সেই সঙ্গে নিতে পারবেন তাঁর অটোগ্রাফও। মদ্য পান করা সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানান এই তারকা।

No comments:

Post a Comment

Post Top Ad