আব্বা! তৈমুর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

আব্বা! তৈমুর



বলিউডের জনপ্রিয় তারকাদের মতোই স্টারকিড তৈমুর আলি খানও পাপারাৎজিদের ক্যামেরায় বার বার ধরা পড়ে। কয়েকদিন আগেই হাঁটতে শিখেছে তৈমুর। এখন টুকটাক কথাও বলছে সে।

ভারতীয় সংবাদমাধ্যমের হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি নতুন কথা শিখেছে তৈমুর। সাইফ-করিনাকে বাবা-মা বলে চিনতেও শিখেছে সে।

সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালায়সিসকে (ডিএনএ) দেওয়া এক সাক্ষাতকারে সাইফ আলী খান জানান, “ও (তৈমুর) নতুন কিছু শব্দ শিখেছে। আমায় ‘আব্বা’ বলে ডাকছে। এছাড়াও ‘বেবি’, ‘গাম’ —এই শব্দগুলি শিখেছে। চ্যুইং গাম দেখলেই ও বলে ‘গাম’।’’

খবরে আরও বলা হয়, শুধু নতুন শব্দই নয়। তৈমুর নাকি চাঁদ দেখতে খুব ভালবাসে। তাই সাইফ প্রায় তাকে নিয়ে গিয়ে চাঁদ দেখান। আজকাল নাকি স্কুলে যাওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করছে ছোট্ট তৈমুর।

সম্প্রতি তৈমুরের একটি ভিডিও ভাইরল হয় সেখানে দেখা যায় মা কারিনা কাপুরের সঙ্গে স্কুলে যাচ্ছে তৈমুর।

No comments:

Post a Comment

Post Top Ad