ঈদের টিজারে সলমনের কোলে বামনবীর শাহরুখ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 15 June 2018

ঈদের টিজারে সলমনের কোলে বামনবীর শাহরুখ






 দীর্ঘ এক অপেক্ষা চলছে শাহরুখ ভক্তদের। নতুন বছরের প্রথম দিনে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হয়েছিলো বলিউড বাদশাহ’র নতুন ছবির নাম। সঙ্গে প্রকাশ করেছিলেন ছবির টিজারও। আনন্দ এল রাই পরিচালিত সে ছবির নাম ‘জিরো’। পরিচালক এবং নায়ক মিলে নতুন বছর আসার আগেই ঠিক করেছিলেন ১ জানুয়ারি প্রকাশ করবেন তাদের ছবির টিজার। কথা রেখেছিলেন তারা।

এবার ঈদ উপলক্ষে প্রকাশ হলো আরও একটি টিজার। সেটি পেয়ে দারুন উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা। গতকাল ১৩ জুন এটি প্রকাশ হয়েছে শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেল থেকে।

নতুন ভিডিওতেও দেখা গেল বেশ কিছু চমক। বামুন শাহরুখ খানের সঙ্গে এক মঞ্চে নাচতে হাজির হয়েছেন সুপারস্টার সালমান খান। নেচে গেয়ে দুজনে মাতিয়ে দিয়েছেন। নাচেরই এক ফাঁকে লাফ দিয়ে সালমানের কোলে উঠে পড়েন শাহরুখ। ভালোবেসে চুমুও খান সাল্লুর গালে। কোলে চড়া ও চুমুর সেই দৃশ্য এখন ভাইরাল হবার পথে।

জিরো ছবিতে শাহরুখ অভিনয় করেছেন এক বামনের ভূমিকায়। এখানে তার বিপরীতে রয়েছে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। এটি চলতি বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।



সূত্র: জাগোনিউজ২৪

No comments:

Post a Comment

Post Top Ad