আসানসোল: সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর৷শুক্রবার রাতে সালানপুরের এথোড়া গ্রামে পেশায় দিন মজুর নিমাই বাউড়ির মেয়ে বুল্টি বাউড়িকে(১৫) গরমে বাড়ির উঠোনে বসে থাকার সময় সাপে ছোবল মারে৷এরপর বাড়ির লোক স্থানীয় এক গুণিন নীল মণি চক্রবর্তীর কাছে ঝাড় -ফুকের জন্যে নিয়ে যায় ৷সেখানে রাত্রি আটটা থেকে ঘন্টা খানেক ঝাড়ফুঁক চলার পর ওঝা নিদান দেয় রোগী সুস্থ হয়ে গেছে বলে ৷কিন্তু বাড়িতে ফেরার পথে ওই ছাত্রী চোখে অন্ধকার দেখতে শুরু করলে বাড়ির লোক চিকিৎসার জন্যে তৎপর হয় ৷ রাত্রি দশটা নাগাদ জেলা হাসপাতালে নিয়ে আসে৷জেলা হাসপাতালে চিকিৎসা শুরু হলে ওই ছাত্রী মারা যায় ৷

No comments:
Post a Comment