কেঁদেই ফেললেন সেক্সিস্ট সানি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

কেঁদেই ফেললেন সেক্সিস্ট সানি



সানি লিওনের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। বিভিন্ন সময়ে আলোচিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন সাবেক এ পর্নোতারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসাটা একটু অন্যরকম। না কোনো রোমান্স বা অভিনয়ে নয়, বাস্তবেই কান্নায় ভেঙে পড়লেন সানি লিওন।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওনের জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। খুশিও বেশ। তবে সম্প্রতি ছবিটির শুটিং চলাকালে হঠাৎ করেই কান্নায় ভেসে পড়েন বি-টাউনের এই আবেদনময়ী। ঘটনাটি গত বুধবারের।

সানির বরাত দিয়ে সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ‘করনজিৎ কর-দ্যা আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’ ছবির শুটিংয়ের শুরুর দিকে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল তার। আর সেজন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

বলিউডের এই হার্টথ্রব আরও জানান, বুধবার নিজের পর্নোজীবনের কাজের কথা তার বাবাকে জানানো নিয়ে একটি শুট করছিলেন। তার বাবা সেটি শুনে খুব ভেঙে পড়েন। এই দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

এ সময় সেটে উপস্থিত ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। তিনিই সানিকে সান্তনা দিয়ে সামলিয়ে রাখেন।

উল্লেখ্য, ৩৬ বছর বয়সী এই তারকার বলিউড যাত্রা শুরু হয় ২০১১ সালে ‘বিগ বস’ নামের এক রিয়েলিটি শোয়ের মধ্য দিয়ে। এর পর ‘স্প্লিটভিলা’ নামের আরও একটি অনুষ্ঠানে উপস্থাপনায় কাজ করেন সানি। জনপ্রিয়তা ছড়িয়ে পড়লে পরে ডাক পান বলিউড ছবিতে।

No comments:

Post a Comment

Post Top Ad