মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: অভাব-অনটনকে দূরে রেখে মাধ্যমিকের মেধা তালিকায় সুপ্রিয়।প্রমাণ করেছে সাহস, ইচ্ছে, উদ্যম থাকলেই উপায় হয়। অভাবের সংসার কোনো রকমে চানা মশলা বিক্রি করে পলাশ মণ্ডল ৪ টি পেট চালায়। জয়নগর ঠাকুরের চক তার স্ত্রী ও দুই ছেলে কে নিয়ে সংসার । এই অবস্থায় পলাশ মণ্ডল চানা মশলা ছাড়াও দিন মজুরির কাজ করেন যাতে তার দুই ছেলে মানুষ করতে পারে। এই ভাবেই কঠিন পরিশ্রম করে কোনো রকমে চলতো। এই বছরে ২০১৮ মাধ্যমিক পরীক্ষায় বসে তার বড়ো ছেলে সুপ্রিয় মণ্ডল নিমপিঠ রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুল থেকে।
বুধবার মাধ্যমিকের রেজাল্ট বার হলে দেখা যায় বাংলা প্রথম পেপার ৮০, সেকেন্ড পেপার ৭১, উপর নম্বর, ভৌতবিজ্ঞান ৯২, জীবনবিজ্ঞান ৯৫, ইতিহাস ৯৭, ভূগোল ৯৪ এবং অঙ্কে ১০০ অভাবনীয় রেজাল্ট। তার সর্ব মোট নম্বর ৬২৯। এখন পলাশ বাবুর চিন্তা ছেলে এতো ভালো রেজাল্ট করেছে কিভাবে তাকে পড়া শুনার খরচ জোগাবে। এখন দেখার বিষয় ছেলের উচ্চতর শিক্ষার জন্য সরকারি সাহায্যের পাবার আসায় আছেন তিনি।


No comments:
Post a Comment