মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বারুইপুর অলিকের হাজিরাকে ঘিরে উত্তেজনা।দশ দিনের পুলিশ হেফাজতের পরে মঙ্গলবার অলিক চক্রবর্তীকে বারুইপুর আদালতে তোলে কাশিপুর থানার পুলিশ । অলিক চক্রবর্তী বিরুদ্ধে এদিন ১০ টা কেসের শুনানি হয় । যার মধ্য 8 টি কেসের 14 দিনের জেল কাসটাডি হয় এবং 35/17 কেসে পুলিশের বন্দুক ছিনতাইয়ের ঘটনাই অভিযুক্ত করাই 2 দিনের পুলিশ কাস্টডির পাই কাশিপুর থানার পুলিশ । অপর একটি কেসে - কেস নম্বর 173/18 নম্বর কেসে 2000 হাজার টাকার বণ্ডে জামিন পেলেও ঐ কেসে চার্জশিট না পাওয়া পর্যন্ত ভাঙ্গর ও কাশিপুর ঢুকতে পারবে না , ঢুকতে না পারার নিষেধাজ্ঞা চারি করে বারুইপুর মহকুমার আদালতে বিচার এসিজেএম - অয়ন কুমার ব্যানার্জী । এই দিকে আজ সকাল থেকে অলিক চক্রবর্তী বারুইপুর কোর্টে চত্বরে ছিল নিরাপত্তা কড়াকড়ি আজ অলিক চক্রবর্তীকে এক বার দেখার জন্য ভাঙ্গর পাওয়ার গ্রিড বিরোধী কয়েক শো গ্রাম বাসি মহিলা ও পুরুষ ভিড় জমাই । শুনানির সময় এজলাসে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় কোর্টের পুলিশ কর্মীদের পরে অলিক কে বেড় করে নিয়ে যাওয়ার সময় কয়েক শো গ্রাম বাসি ও বিভিন্ন গন সংগঠনের লোকজন স্লোগান দিলে পুলিশ আধিকারিক দের সঙ্গে বচসা শুরু হয় ।
সেই সময় আন্দোলন কারিদের ডিএসপি ক্রাইম, এসডিপিও বারুইপুর ও বারুইপুর আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও রেফা ঘিরে ফেলে ও কড়া নিরাপত্তাই অলিক চক্রবর্তী কে কোর্ট চত্বর থেকে বার করা হয় আর অলিক চক্রবর্তীর কনভয়ের পিছনে দৌড়াতে থাকে কয়েকশো গ্রামবাসি । পরবর্তী শুনানি 28/6/18 তারিখে সেই দিন নিরাপত্তা আরো আটোশাটো করা হবে আজকের ঘটনার পূণরাবৃত্তি ঠেকাতে।


No comments:
Post a Comment