বিশ্ব মাদক বিরোধী দিবসে অভিনব প্রচার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

বিশ্ব মাদক বিরোধী দিবসে অভিনব প্রচার



জনবহুল জায়গায় ধূমপান করলে এবার থেকে জরিমানা হবে সোনারপুরে। মাদক বিরোধী দিবসে এ কথা জানিয়ে দিল সোনারপুর পুলিশ।

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার অভিনব প্রচার মিছিল বের করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দেয় সোনারপুর থানার পুলিস। বিশ্বকাপ ফুটবলের জমাটি মরশুমে ‘ফুটবল খেলুন, মাদক ছাড়ুন’- শ্লোগান সামনে রেখে মাদক বিরোধী শোভাযাত্রার আয়োজন করা হয়। মিছিলের শুরুতে দক্ষ এক ফুটবলারের বিভিন্ন কৌশল প্রদর্শন এলাকার মানুষের নজর কাড়ে। মিছিল দেখতে ভিড় জমান বহু মানুষ।

সোনারপুর থানার উদ্যোগে এই মিছিলে হাজির ছিলেন বিধায়ক জীবন মুখোপাধ্যায় ও ফিরদৌসি বেগম। ছিলেন পুরপ্রধানও। থানার সামনে থেকে মিছিল শুরু হয়ে সোনারপুর পাওয়ার হাউস হয়ে ফের ফিরে আসে সোনারপুর থানার সামনে। সেখানে মাদকবিরোধী সভাতেই পুলিশের তরফ থেকে ঘোষণা করা হয়, সোনারপুরের জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা দিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad