বৃদ্ধার শেষ সম্বল নিয়ে চম্পট দুষ্কৃতীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 June 2018

বৃদ্ধার শেষ সম্বল নিয়ে চম্পট দুষ্কৃতীর



বাক্সে তালাবন্ধী এক বৃদ্ধার জীবনের শেষ সম্বল নিয়ে চম্পট দিল দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার হরহরিতলায়। আসলে উত্তরপ্রদেশের বাসিন্দা সুমিত্রা পাঠক বিধবা ও সন্তানহীন। তার বাকি বোনেরা সোনারপুর এলাকায় রয়েছেন। জীবনের শেষ সময়টা তাদের সাথে কাটানোর জন্য সেখানকার জায়গা জমি তিনি বিক্রি করে এখানে চলে আসেন। তার কাছে ৫ লক্ষ টাকা ছিল। হরহরিতলায় বোনের মেয়ের বাড়িতে উঠেছিলেন। রাতে ঘুমিয়ে পড়েছিলেন। সকালে উঠে দেখেন বাক্সের বাইরে জিনিসপত্র অগোছালো পড়ে রয়েছে। সন্দেহ হওযায় বাক্স খুলে দেখেন ৪ লক্ষ ৯০ হাজার টাকার মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা উধাও। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বাড়ির কেউ জড়িত নাকি বাইরে থেকে কেউ এসে এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad