ব্যবসায়ী খুন! উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

ব্যবসায়ী খুন! উত্তেজনা


পুলিশ কুকুর আনার দাবীতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রতিদিনকার মত আজ সকালে প্রাতঃভ্রমনে বেড়িয়েছিলেন মহাদেববাবু। তারপর আর ঘরে ফেরেননি। সকালে বাড়ির কাছেই পোলবা-মহানাদ ৩৯ নং রুটের পাশে চাষের জমিতে তার মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। তার কপালে ও ঘাড়ে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবী গ্রামবাসীদের।

পুলিশ কুকুর নিয়ে আসার দাবীতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। পোলবা থানার ওসি এলে তার সাথে প্রায় ধাক্কাধাক্কি বেজে যায় গ্রামবাসীদের। বিশাল বাহিনী এলেও পরিস্থিতি শান্ত  হয়নি। মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষন অবরোধ চলে। অবশেষে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad