ব্রেকিং: রাহুলের বিরুদ্ধে মামলা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 June 2018

ব্রেকিং: রাহুলের বিরুদ্ধে মামলা!


আরএসএস এর মানহানির মামলায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জ গঠন করল মহারাষ্ট্রের ভিওয়ান্দি কোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ অগস্ট।
২০১৪ সালের ৬ মার্চ এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধি বলেন, “মহাত্মা গান্ধিকে খুন করেছিল RSS-এর লোকেরা।” তাঁর এই মন্তব্যের প্রতিবাদ করে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা করেন RSS কর্মী রাজেশ কুন্তে। ওই মামলাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেন রাহুল।

২০১৬ সালের জুলাইয়ে শীর্ষ আদালত জানায়, কোনও সংগঠনের বিরুদ্ধে এভাবে নিন্দা করা উচিত নয়। তাই ওই মন্তব্য নিয়ে ভুল শুধরে না নিলে বিচারের মুখোমুখি হতে হবে তাঁকে। ২০১৬ সালের সেপ্টেম্বরে রাহুল জানান যে মামলার মুখোমুখি হতে তৈরি তিনি। ২০১৭ সালের জানুয়ারিতে ভিওয়ান্দি কোর্ট রাহুলকে ২৩ এপ্রিল আদালতে হাজিরার নির্দেশ দেয়। ওইদিন হাজিরা দেননি তিনি। এরপর আদালতের নির্দেশে আজ ভিওয়ান্দির ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন। 

No comments:

Post a Comment

Post Top Ad