বিরুষ্কার ফ্যামিলিতে নতুন সদস্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

বিরুষ্কার ফ্যামিলিতে নতুন সদস্য


খুব বেশিদিন হয়নি বিয়ে করেছেন তাঁরা। বছরও গড়ায়নি। তবে তাঁরা যে খুব আনন্দে আছেন, তা তাঁদের পোস্ট করা বিভিন্ন সময়ের ছবি থেকেই বোঝা যায়। সম্পতি তাঁদের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বিরাট, আনুশকা আর একটি কুকুরকে। 
মাত্র ১৫ ঘণ্টায় আনুশকা শর্মার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা দারুণ এই ছবিটি ১৫ লাখ লাইক কুড়িয়েছে।
রবিবার বেড়াতে গিয়ে এই ছবিটা তোলেন তাঁরা। পশুপ্রেমী এই তারকা দম্পতি পরে ছিলেন কালো পোশাক।
আমরা অবশ্য এখনো জানি না এটা তাঁদের নতুন কোনো কুকুর কি-না, না-কি এটা তাঁদের প্রতিবেশীর কোনো কুকুর। তবে কুকুরটি যে তাঁদের দারুণ আনন্দ দিচ্ছে, তা এই ছবিটিতেই স্পষ্ট। তবে, কুকুর বা অন্য প্রাণীর সাথে এটাই তাঁদের প্রথম ছবি না। এর আগেও অভিনেত্রী আনুশকা শর্মা বিভিন্ন সময় কুকুর নিয়ে ছবি ও ভিডিও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন।

বলিউড সুন্দরী আনুশকা শর্মার পরবর্তী প্রজেক্টগুলোর মধ্যে আছে রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর কাপুরের সাথে সঞ্জয় দত্তের বায়োপিক 'সাঞ্জু', বরুণ ধাওয়ানের সাথে 'সুই ধাগা' আর শাহরুখ খানের সাথে 'জিরো'।

No comments:

Post a Comment

Post Top Ad