'সোনমের হাসি আমার সবকিছু ' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 11 June 2018

'সোনমের হাসি আমার সবকিছু '



স্বামী আনন্দ আহুজা ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের সেলিব্রেশন করেছেন সোনম কাপুর। গত শনিবারই ছিল এই নায়িকার জন্মদিন। এটাই সোনমের বিয়ের পর প্রথম জন্মদিন। শনিবার স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করেছিলেন আনন্দ। পরদিনও তার অন্যথা হলো না।

আপাতত সোনম আনন্দ রয়েছেন লন্ডনে তাদের কেনা ৩ রুমের একটি বাড়িতে। রোববার সোনমের সঙ্গে লন্ডনে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন আনন্দ। শুধু ছবি পোস্টই নয় ক্যাপশানে আনন্দ লিখেছেন যে, সোনমের হাসিই তার কাছে সবকিছু।

প্রসঙ্গত, আনন্দের সঙ্গে সোনমের আলাপ ২০১৪ সালে। বন্ধু পার্নিয়া কোরেশি মাধ্যমে আলাপ হয় দুজনেই, সেখান থেকেই বন্ধুত্ব। তার ঠিক ৬ মাস পরে সোনমকে প্রপোজ করেন আনন্দ আহুজা। আর আনন্দের মতো একজন কেয়ারিং ও ক্যারিয়ারিস্ট বয়ফ্রেন্ডকে না হয়।

সোনমেরও ভালো লাগতে শুরু করে আনন্দকে। ব্যস, তারপর আর কি। এবছর গত ৮ মে শিখ রীতিনীতি মেনে বিয়ে হয় সোনম আনন্দের।

No comments:

Post a Comment

Post Top Ad