গৌরব দেবনাথ, অশোকনগর: দুইবার চাষের জমির ফসল নষ্ট করে কৃষকের। কারণ কৃষক বিজেপি সমর্থক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি অশোকনগর থানার ভুরকুন্ডা পঞ্চায়েতের বামনডাঙ্গা যশোর পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো আজও জমিতে ফসল দেখতে যায় সুখলাল বিশ্বাস। চাষের জমিতে গিয়ে মাথায় হাত চাষির। পাঁচ কাটা জমিতে পেপে গাছ পুরো কেটে দিয়ে গেছে দুস্কৃতিরা। সুখলাল ও তার ছেলের শিপন বিশ্বাসের অভিযোগ বিজেপি প্রার্থী পিয়ালি দাসের হয়ে মনোনয়ন দিতে যাবার পরের রাতেই তাদের উচ্ছে ক্ষেত একি ভাবে কেটে দিয়ে গেছিল। ফের আবার পেপে ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে তৃনমূলের কিছু আশ্রিত দুস্কৃতি। । শুধুমাত্র বিজেপি করার অপরাধে তার ওপর এই ধরনের অত্যাচার চালাচ্ছে তৃনমূল এননটাই অভিযোগ করেন।
পাশাপাশি বিজেপি প্রার্থী পিয়ালি দাস জানান, তার সাথে ভোটের থেকে পাশে থেকে কাজকর্ম করেছে সুখলাল তাই তার ওপর তৃনমূল এই ধরনের অত্যাচার করছে।
তৃনমূল নেতৃত্বের সাথে যোগাযোগ করলে তারা জানান এই ঘটনার সাথে তৃনমূল যুক্ত নয়। বিজেপির গোষ্ঠী দন্ধের ফলেই এই ঘটনা। অশোকনগর থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে অশোকনগর থানা।

No comments:
Post a Comment