সাপে কাটা এক মহিলার মৃত্যুর জেরে এক চিকিতসকের অপসারনের দাবি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখাল নাগরাকাটা ব্লকের লুকসান চাবাগানের শ্রমিকেরা।এঘটনায় ঐ চাবাগানে সকাল থেকে সমস্ত কাজ বন্ধ হয়ে যায়।সকাল সাতটা থেকে এই অবস্থা চলার পর ম্যানেজারের আশ্বাসে বেলা সাড়ে দশটা নাগাদ বিক্ষোভ উঠে যায়।মৃত ঐ মহিলা চা শ্রমিকের নাম,পুষ্পা পরজা মাহালি(৩৮)। বাড়ি চাবাগানের কড়িলাইন।জানা গিয়েছে গত বুধবার বিকেলে রান্নাঘরে উনোন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপে তার হাতে কামড়ে দেয়।এরপর পরিবারের লোকেরা তাকে প্রথমে বাগান হাসপাতালে নিয়ে যায়।অভিযোগ সেই সময় চাবাগানের ডাক্তার তার চিকিতসা না করিয়ে তাকে দুইঘন্টা হাসপাতালে রেখে দেয়।তারপর তাকে সুলকাপাড়া হাসপাতালে রেফার করে দেয়।
সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেই রুগিকে মাল সুপারস্পেশালিটি হাস্পাতালে ফের রেফার করে দেওয়া হয়।এরপরই মালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।শ্রমিকদের অভিযোগ সঠিক চিকিতসা না করার জন্যই তার মৃত্যু হয়েছে। এই অভিযোগ এনে বৃহস্পতিবার ঐ প্রনব ভৌমিক নামে ঐ ডাক্তারের অপসারনের দাবিতে এদিন সকালে বাগানের সমস্ত শ্রমিকেরা একত্রিত হয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখায়।শেষমেষ তিনমাসের মধ্যে ঐ চিকিতসককে সরিয়ে দেওয়ার লিখিত আশ্বাস পেয়ে বিক্ষো উঠে যায়।
No comments:
Post a Comment