গনধর্ষনে অন্ত:সত্ত্বা নাবালিকার গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু।বিষয়টি জানতে পেরে স্থানীয় এক ঔষধের দোকানে নিয়ে গেলে সেখানেই গর্ভপাত করানো হয়।আর তারপরেই শারীরিক অবস্থার অবনতি এবং শেষ পর্যন্ত মৃত্যু।ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।এলাকাবাসীদের সুপ্ত ক্ষোভ।ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট চাবাগানে।ঘটনার সুত্রপাত আজ থেকে প্রায় পাঁচ মাস আগে।পাঁচ মাস আগে ঘটনা ঘটলেও ঘটনা প্রকাশ্যে আসে মাত্র কিছুদিন আগে।জানা গিয়েছে গত কয়েক দিন আগে বাগানের ডিভিশন লাইনের বাসিন্দা রুকসার খাতুন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে।এরপর তাকে স্থানীয় ঔষধের দোকানে নিয়ে গেলে সেখানে জানানো হয় রুকসার অন্ত:সত্ত্বা।এরপর পরিবারের লোকজন ১৬ বছরের এই নাবালিকার অন্ত:সত্ত্বা হবার জানতে পেরে হতাশায় ভেঙ্গে পড়েন।ঔষধের দোকানের লোকজন ঐ পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন যে মেয়েটির গর্ভপাত করালেও স্বাভাবিক হয়ে যাবে এবং এই দোকানেই তা করানো সম্ভব।দোকানের মালিকের কথা শুনে পরিবারের লোকজন রাজি হয়ে যায় এবং গর্ভপাত করানো হয়।এরপর বাড়ি নিয়ে আসলে মেয়েটি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তাকে নিয়ে যাওয়া হয় বানারহাট হাসপাতালে।সেখানে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মালবাজার সুপার স্পেশ্যালিটি এবং পরে নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।গত তিন থেকে সেখানে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে নবম শ্রেনীর ছাত্রী রুকসার হেরে যায়।
মৃত্যুর খবর আসতেই গ্রামের প্রতিবেশীদের সুপ্ত ক্ষোভ দেখা দেয়।জানা যায় রুকসার মৃত্যুর আগে পরিবারের লোকজনকে জানিয়েছে,পাঁচমাস আগে বাগানে ছাগল চড়াতে গিয়েছিল সেই সময় স্থানীয় কয়েকজন তাকে মিষ্টির মধ্যে কিছু একটা মিশিয়ে খাওয়ায় এবং তারপর তাকে ধর্ষন করে।এরপর বিষয়টি বাড়ি লোকজনকে জানাতে না বলে এবং হুমকি দেয় পুলিশের কাছে গেলে তার অশ্লীল ছবি ইন্টারনেটে ভাইরাল করা হবে।তাই সে চুপচাপ ছিল।
সূত্রঃ ব্রেকিং কলকাতা

No comments:
Post a Comment