যোগা দিবসে মোদী বার্তা!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

যোগা দিবসে মোদী বার্তা!!




যোগা বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে।বৃহস্পতিবার বিশ্ব যোগা দিবস উপলক্ষ্যে দেরাদুনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিশ্ব যোগা দিবসের জন্য আজ একটি শিবিরের আয়োজন করেছে দেরাদুনের ফরেস্ট রিসার্চ ফাউন্ডেশন। ওই অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, "দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে একজন মানুষের দেহ, মস্তিষ্ক ও আত্মার মধ্যে বন্ধন তৈরি করে যোগা। শান্তি অনুভূত হয়।"

পাশাপাশি তিনি বলেন, "দেরাদুন থেকে ডাবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানসবার্গ সর্বত্রই যোগা-ই যোগা। যোগা বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে।" এপ্রসঙ্গে তিনি জানান, শরীর ও স্বাস্থ্যের জন্য যোগা ডে বৃহত্তম গণ পদক্ষেপ।

No comments:

Post a Comment

Post Top Ad