আন্তজার্তিক যোগ দিবস উদযাপিত বীরভূমে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 June 2018

আন্তজার্তিক যোগ দিবস উদযাপিত বীরভূমে


স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ সারা দেশের সঙ্গে আন্তজার্তিক যোগ দিবস উদযাপিত হল বীরভূমের রামপুরহাটেও । এই উপলক্ষে বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের খেলার মাঠে এই যোগদিবস শিবিরের আয়োজন করলো রামপুরহাট আন্তজার্তিক যোগদিবস সমিতি । এদিনের যোগশিবিরে এলাকার প্রায় তিনশতাধিক উৎসাহী মানুষ অংশগ্রহন করেন । তবে এদিনের শিবিরে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো । শিবিরে যোগ প্রশিক্ষন দিলেন এলাকার বেশ কয়েকটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রের যোগগুরুগন । ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় দুঘন্টা ধরে এই যোগান শিবির চলে । এই শিবির ঘিরে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল ।

No comments:

Post a Comment

Post Top Ad