ট্রেনে হাত কাটল যুবকের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

ট্রেনে হাত কাটল যুবকের




জামুড়িয়ার দামোদরপুরে রেললাইনের ধারে ট্রেনের ধাক্কায় আহত হয় এক যুবক।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ,আহতের নাম দেবেন্দ্র তেয়াগি(৩৪) ,বাড়ি ইউপি জেলার জিপালিয়া  গ্রামের।দেবেন্দ্র জানান এদিন সকালে আটটা থেকে সাড়ে আটটা নাগাদ রেল লাইনের ধারে হাঁটতে গিয়ে হঠাত পেছন থেকে অন্ডাল থেকে যে সিডি গামী লোকাল ট্রেন ধাক্কা মারে ।তার পর সে রেললাইনের উপরেই পড়ে যায়। ফলে তার এক হাত ও পা কেটে যায় ,লোকাল স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। জামুড়িয়া থানার পুলিশ এসে আহত ব্যক্তিকে জামুড়িয়া আখলপুর হেল্থ সেন্টারে প্রাথমিক চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়।অবস্থার অবনতি হওয়ায়  তাঁকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad