জালে হাঙর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

জালে হাঙর!



পটুয়াখালীর সোনার চর সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৬৫ কেজি ওজনের একটি হাঙর মাছ। বৃহস্পতিবার (৩১মে) ভোরে গভীর সাগরে ইলিশ শিকারকালে জেলে মো. রফিকুল ইসলামের জালে ধরা পড়ে মাছটি। এরপর সেটি তিনি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে নিয়ে আসেন। এসময় মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমান।

পরে খুলনার মৎস্য ব্যবসায়ী মনসুর আলী মোল্লা মাছটি ৬৫ হাজার টাকায় কিনে নেন। মনসুর আলী মোল্লা বলেন, হাঙর মাছের সুটকি খেতে খুব ভালো। তাই এর চাহিদাও খুব বেশি। মাছটি আমি কেটে শুকিয়ে শুটকি করবো এবং পরে তা বিক্রি করবো।

চরমোন্তাজের মৎস্য ব্যবসায়ী আজাদ সাথী বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর বঙ্গোপসাগরে মাঝেমধ্যে জেলেদের জালে হাঙর ধরা পড়ে। এটিকে স্থানীয় ভাষায় বলা হয় কাঙ্গট মাছ। সামুদ্রিক এ মাছটি খেতে সুস্বাদু হওয়ায় এর দামও খুব বেশি হয়ে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad