জয়ন্ত সাহা,আসানসোল: বুধবার সকালে বরাকর থেকে দুর্গাপুর গামী একটি বাস আসানসোলের আশ্রম মোড়ে নিয়ন্ত্রন হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে ৷ এরপর ওই বাসটি চলন্ত অবস্থায় রাস্তার ধারে থাকা লাইটপোষ্ট , ট্রাফিক গার্ডসহ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিতে গিয়েও ধাক্কা দেয় ৷
তবে সুযোগ বুঝে গাড়ির চালক চলন্ত বাস থেকেই ঝাঁপ মেরে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষেরা ৷ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে ঘাতক গাড়িটিকে আটক করে ও আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷ ঘটনার জেরে ওই অঞ্চলে কিছুক্ষণের জন্যে যানজটের সৃষ্টি হয় ৷


No comments:
Post a Comment