ফেসবুক বনাম অ্যাপেল, জমে উঠেছে যুদ্ধ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

ফেসবুক বনাম অ্যাপেল, জমে উঠেছে যুদ্ধ



ফেসবুকের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে লিপ্ত হয়েছে অ্যাপল। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে ওয়ার্ল্ডওয়াইড ডেভেলোপার কনফারেন্সে অ্যাপল তার সফটওয়ারের বিষয়ে পরবর্তী বছরের পরিকল্পনা কী হবে তা জানিয়েছে।

অ্যাপল জানায়, আগামী বছর ফোনের দক্ষতা ও সেবা আরও বেশি বাড়ানো হবে যাতে গ্রাহকরা নানাবিধভাবে এটি ব্যবহার করতে পারেন। ম্যাক'এ আইওএস অ্যাপ ও ম্যাশিন লার্নিং প্রযুক্তি থাকছে। এছাড়াও অ্যাপল ওয়াচ আপগ্রেড করা হবে।

তবে অ্যাপলের পুরো প্রেজেন্টেশন জুড়েই ছিল ফেসবুক। অ্যাপলের নতুন 'স্ক্রিন টাইম অ্যাপ' ও ওয়েব ব্রাউজার সাফারি'র 'অ্যান্টি ট্র্যাকিং প্রযুক্তি'র কারণে বেকায়দায় পড়বে ফেসবুক। কারণ এর ফলে ফেসবুক গ্রাহকদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ হারাবে।

সূত্র: গার্ডিয়ান

No comments:

Post a Comment

Post Top Ad