জয়ন্ত সাহা,আসানসোল: শনিরবার আসানসোলের চাঁদমারিতে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল। এলাকা বাসীদের অভিযোগ দুষ্কৃতীরা শনিবার সন্ধ্যায় পরপর দুটি বোমা ছোঁড়ে।আসানসোল উত্তর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে এডিসিপি সেন্ট্রাল সায়ক দাস, এসিপি অলোক মিত্রর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এলাকাবাসীদের দাবি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে।


No comments:
Post a Comment