মায়ের বকুনিতেই শেষ হল মেয়ের প্রাণ ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 June 2018

মায়ের বকুনিতেই শেষ হল মেয়ের প্রাণ !

 
         

মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মায়ের  বকাবকিতে  আত্মঘাতী প্রথম বর্ষের এক কলেজ ছাত্রী ।মৃতার নাম বির্পনা খাতুন, বয়স ২০ , বুড়ুল  কলেজের  প্রথম  বর্ষের   অনার্সের রাষ্ট্র বিজ্ঞানের  ছাত্রী । ঘটনাটি  ঘটেছে  দক্ষিণ ২৪  পরগণার  নোদাখালি  থানার  বারাতলা  পোড়ে  পাড়ায়।

বাবা মার  পাঁচ সন্তানের  ছোট  মেয়ে  বির্পণা  খাতুন  । জানা গিয়েছে, শনিবার  কলেজ থেকে  রেজিস্টেশনের  জন্য  ফর্ম ফিলাপ করে  বাড়িতে  ফিরতে  দেরি হওয়াই  মা  রিজিয়া বিবি বকাবকি করে  তার  জেরে  ঘরের  মধ্যে  নিজের  ওরণা দিয়ে  গলাই  ফাঁস লাগিয়ে  আত্মঘাতী  হয়। শনিবার রাতে পুলিশ দেহ উদ্ধার করে  কলেজ  ছাত্রী  বিপর্ণা খাতুনের  । পরিবারের সদস্যদের  ও এলাকায়  শোকের ছায়া নেমে এসেছে  । তদন্তে  নোদাখালি থানার পুলিশ। দেহ  উদ্ধার করে  নোদাখালি থানার পুলিশ  মুচিসা  লক্ষী বালা  গ্রামীণ  হাসপাতালে নিয়ে গেলে  প্রাথমিক  মৃত্যু বলে  ঘোষণা করেন  । দেহ  ময়নাতদন্তের  পর  দেহ  পরিবারের লোকজনদের  হাতে  তুলে দেবে  নোদাখালি  থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad