আবর্জনায় বেআব্রু আসানসোল!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 1 June 2018

আবর্জনায় বেআব্রু আসানসোল!!



জয়ন্ত সাহা,আসানসোল :  চারিদিকে যেখানে স্বচ্ছভারত ও নির্মল বাঙলা গড়ার লক্ষ্যে সরকার প্রচেষ্টা চালাচ্ছে, যেখানে বড়ো বড়ো বিজ্ঞাপন, সেখানে আসানসোলের রূপনারায়ণপুর হয়ে চিওরঞ্জন যাবার রাস্তা।  এই রাস্তার ঠিক রূপনারায়ণপুর ঢোকার আগে আল্লাডি মোড় পার হওযার পর রেলব্রিজের রোডের পাশে গায়ে লেগে ফেলা হচ্ছে এলাকার বাজারের যতো ময়লা আবর্জনা । এটা ফেলা হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঠেলা তে করে। আবর্জনা ফেলা হচ্ছে রাস্তার উপরেই। এখান থেকে কয়েকহাত দুরে অমলানারসীঙ হোম ও গ্রাম ।সবথেকে বড়ো আবর্জনার ফেলার উল্টোদিকে বনবিভাগের দফতর।

 বনদফতর এক কর্মী জানান, যে নানা পচা সামগ্রী ফেলাহচ্ছে রাস্তার উপর যা পচা দুর্গন্ধ এবং চারিদিক যা রোগ হচ্ছে তাতে এই পচা দুর্গন্ধ থেকে নানা রোগ হতে পারে। সামনে অফিস খাবারখাওয়া যায়না এতো অসুবিধা। এর সমাধানের আশায় আরো এক বাইক আরোহী যানান , রাস্তার উপর এতো আবর্জনা ফেলা হচ্ছে তাতে রাস্তা দিয়ে পার হওয়া মুশকিল ।যা রোগ বাড়ছে তাতে তো ভয় থাকছে।

 সবার একটি দাবি এই ময়লা আবর্জনা দুর্গন্ধ থেকে কবে মুক্তি পাওয়া যাবে । এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত মুখে রুমাল আঙ্গুল চেপে । পথচারীদের দাবী সরকার এই আবর্জনা ফেলার যায়গা রাস্তার পাশে না করে কোথাও অন্য যায়গাতে করলে ভালো হয়।

No comments:

Post a Comment

Post Top Ad