মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক বধূ৷ এদিন সকালে বধূকে উদ্ধার করে স্থানীয় রায়দিঘি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান৷
পুলিস জানিয়েছে, মৃত সঞ্জনা সর্দার (১৮)৷ ঘটনাটি ঘটেছে রায়দিঘি থানার কুমড়োপাড়াতে৷ দুপুরে বধূর স্বামী ভীম সর্দার সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বাবা গণেশ সর্দার৷ পেশায় রিকশাচালক অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন ও মৃত্যুর প্ররোচনার মামলা রুজু করে অভিযুক্ত ভীমকে গ্রেপ্তার করেছে পুলিস৷ ধৃতকে শুক্রবার ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে।

No comments:
Post a Comment