অভাব সরিয়ে বিজ্ঞানী হতে চায় আসানসোলের অমিয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

অভাব সরিয়ে বিজ্ঞানী হতে চায় আসানসোলের অমিয়


জয়ন্ত সাহা, আসানসোল: .অভাবের সংসারেও শুধু মাত্র নিজের চেষ্টায় মাধ্যমিক পরীক্ষায় অসাধারন রেজাল্ট করে তাক লাগালো হীরাপুর মানিকচাঁদ ঠাকুর ইনস্টিটিউশনের ছাত্র অমিয় কর্মকার। এবছর মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৫৬। ৯৪ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছে অমিয়।

  অমিয়র বাবা নিমাই কর্মকার পেশায় গামছা ও ব্লাউজের হকার। নিজেদের বাড়িও নেই। হীরাপুরের  আমবাগানে ভাড়া বাড়ি। বাড়িতে নিত্য অভাব সেই কারনে কোন টিউশন ছিল না অমিয়র। এমন কি স্কুলও তার কোন বেতন নেয়নি পঞ্চম শ্রেনী থেকে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রচন্ড সাহায্য করেছে বলে জানিয়েছে অমিয়।

আগামী দিনে বিজ্ঞানী হতে চায় অমিয়। কিন্তু বাধা অর্থ। তাই সরকারের কাছে আর্জি জানিয়েছেন অমিয়-র বাবা। সরকার বা সহৃদয়শীল কোন ব্যক্তি পাশে দাঁড়ালে তবেই আগামী দিনে উচ্চশিক্ষার জন্য এগোতে পারবে অমিয় কর্মকার।

No comments:

Post a Comment

Post Top Ad