স্নেহা চক্রবর্তী, বীরভূম : মেধা তালিকায় ছেলের নাম শুনে দুশ্চিন্তায় পরিবার । ভাবতে পারেনি ছেলে রাজ্যের মধ্যে দশম স্থানে থাকবে। খবর শুনেই চোখে জল ধরে রাখতে পারেনি সিউরি সাজানো পল্লীর লটারি বিক্রেতা বাবা পরিমল দাস । এবছর বক্রেশ্বর তাপ বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভম রায় ৬৮০নম্বর পেয়ে রাজ্যে মেধা তালিকায় নাম তুলতে পেরেছেন ।
ভাবেন নি মেধা তালিকায় তার নাম থাকবে । যখন মেধা তালিকা প্রকাশ হচ্ছিলো প্রথম দিকে দেখলেও শেষে পাসের ঘরে চলে যায় শুভম ।মা কিন্তুু হাল ছাড়েন নি । দশম স্থানে শুভমের নাম বলতেই চমকে গেলেন । সত্যি কি তার ছেলের নাম শুনেছেন! সেই কথা ছেলেকে বলতেই প্রথমে বিশ্বাস না করলেও কিছু ক্ষণের মধ্যে তার নাম মেধা তালিকায় আছে সেটা বিশ্বাস হলো । খবরটা পেয়ে বাড়ি চলে আসেন বাবা । তখন তার চোখে আনন্দাশ্রু ।
এই সাফল্যে পিছনে তার পরিবার যেমন আছে, তেমনি আছে তার শিক্ষক। আগামী দিনে ডাক্তার হতে চায় শুভম। সমাজের দুঃস্থ দের চিকিৎসা করিয়ে সুস্থ করাই তার ব্রত । কিন্তু বাবা সামান্য একটা লটারির দোকান চালিয়ে তার সংসার চালাতে হিমশিম খেতে হয় । তার পর ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন তার কাছে অলীক কল্পনা। কারন অত টাকা লটারি দোকান চালিয়ে আয় করা তার পক্ষে মুশকিল । তাই ছেলের এই ডাক্তারি হওয়ার স্বপ্ন তাদের কাছে দুঃস্বপ্ন । যদি কোন সংস্থা বা সরকারি সাহায্য পায় তাহলে হয়তো ছেলের স্বপ্ন সফল হবে বলে পরিবারের আশা ।

No comments:
Post a Comment