আসানসোল : রানিগঞ্জের রাজপাড়ার মঙ্গলাস্থান মুঙ্গেরিয়া খাটাল এলাকায় ঢালাই রাস্তার কাজ শুরু হলো পুরসভার উদ্যোগে৷ আসানসোল পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য দিব্যেন্দু ভকত । রানিগঞ্জের ৯৩ নং ওয়ার্ডে অবস্থিত এই এলাকাটিতে স্বাধীনতা লাভের 70 টি বছর পার করেও পরিষেবা মূলক জল রাস্তা ও বিদ্যুৎ সংযোগ এর মতো সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত ছিল ৷ না পৌঁছেছে বিদ্যুৎ, না পৌঁছেছে পানীয় জল ৷ নেই হাঁটা চলার পথটুকুও ৷ তবে এবার মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত নিজের উদ্যোগে ঢালাই রাস্তার কাজ শুরু করলেন ৷
প্রায় ৮০০ মিটার এই রাস্তা গড়ে তোলার সাথেই এলাকায় পথবাতি লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৫০লক্ষ টাকার ব্যয়ে ৷ এলাকাবাসীদের আশা,আগামীতে পানীয় জলের ব্যবস্থাও করে দেবে পুরসভা ৷ দিব্যেন্দুবাবু এবিষয়ে আশ্বাসও দিয়েছেন ৷ এলাকাবাসী ছাত্র-ছাত্রীদের বক্তব্য বিদ্যুৎ সংযোগ হলে ঘরে বসে পড়াশুনোর সুযোগ টুকু পেলে পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে ৷



No comments:
Post a Comment