রহস্য: বন্ধ স্কুলে চুরি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

রহস্য: বন্ধ স্কুলে চুরি



জয়ন্ত সাহা, আসানসোল : জামুড়িয়া বীজপুর নেতাজি শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা । বুধবার সকাল দশটা নাগাদ স্কুলের প্রধান শিক্ষক স্কুলে ঢুকতে গেলে দেখতে পান স্কুলের তিনটি  ঘরের তালা ভাঙা। অফিসের ভিতরে প্রতিটি আলমারির ভেঙে নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে প্রধান শিক্ষক সরোজ কুমার বারিক জামুড়িয়া থানায় খবর দেন।

জামুড়িয়া  থানার  পুলিশ  তদন্ত  শুরু  করেছে ।প্রধান  শিক্ষক  মহাশয়  জানান টাকা পয়সা খোয়া না গেলেও নথিপত্র কী খোয়া গেছে তা না দেখে বলা যাবে না।  স্কুল কমিটির সভাপতি সুজিত  তপাদার জানান স্কুলের গ্রীষ্মকালের ছুটি থাকায় স্কুল বিল্ডিংয়ে রঙের কাজ চলছে।  চোরেরা সেই সন্দেহে অফিসে টাকা  রাখা আছে বলে চুরির ফাঁদ  পাতে, অভিযোগ এমনটাই।  গোটা বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad