মেধাতালিকায় পূর্ব মেদিনীপুরের অগ্নিভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 June 2018

মেধাতালিকায় পূর্ব মেদিনীপুরের অগ্নিভ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: বুধবার প্রকাশিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল।  ফল প্কাশের পর দেখা গিয়েছে সাফল্যের হারে সমস্ত জেলাকে টেক্কা দিয়েছে পূর্ব মেদিনীপুর। সাফল্যের হার ৯৬.১৩ শতাংশ। মেধা তালিকায় স্থান পেয়েছে এই জেলার ছাত্র অগ্নিভ সিনহা। প্রাপ্ত নম্বর ৬৮০।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র অগ্নিভ মেধা তালিকায় দশম স্থানে রয়েছে।  প্রতিদিন ঘড়ি ধরে চলত পড়াশুনা। সাফল্যের খুশিতে উদ্বেল পরিবার। এদিন ফল প্রকাশের পর থেকেই শুভেচ্ছা বন্যায় ভাসতে থাকে সিনহা পরিবার।

খুশির মাঝেই নানা কথা শেয়ার করেছে অগ্নিভ।  জানিয়েছে পড়াশুনার পাশাপাশি ফটোগ্রাফিতে তার দারুণ শখ। পড়া থেকে সামান্য বিরতিতে ছবি তুলতে ভালোবাসে সে। প্রতিদিন ৮ ঘন্টা বই পড়ার সাথে গল্পের বই পড়াও চলত।

অগ্নিভ জানিয়েছে, পড়াশুনাতে মা বাবা দুজনেই উৎসাহ দিতেন। সাহায্য করতেন বিদ্যালয় এবং গৃহশিক্ষকেরাও। আগামী দিনে ডাক্তার হওয়ার লক্ষ্য অগ্নিভর।

No comments:

Post a Comment

Post Top Ad