দেশে সেরার মুকুট মমতার সুন্দরীনির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 June 2018

দেশে সেরার মুকুট মমতার সুন্দরীনির



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: সারা দেশে সেরার মুকুট মমতার সুন্দরীনির। মোদীর গুজরাট কে পিছনে ফেলে বিশুদ্ধ দুগ্ধ উৎপাদনে দেশের সেরার শিরোপা পেলো পশ্চিমবঙ্গ। তার স্বীকৃতি  হিসাবে মোদীর রাজ্য থেকে জাতীয় পুরস্কার ছিনিয়ে আনলো মমতার সুন্দরীনি। ১৯৯৭ সালে পূর্ববর্তী সরকারের আমলে এই সুন্দরীনি তৈরী হলেও পরিচর্যার অভাবে দীর্ঘ ১০ বছর বন্ধ থাকে। মমতা সরকার আসার পর ২০১৫ সালে সুন্দরীনি মিল্ক ইউনিয়ন নতুন করে কাজ শুরু করে।

 সুন্দরবন এর প্রত্যন্ত অঞ্চলে দুধ, ডিম, মধু ইত্যাদি জিনিস সমবায়ের মাধ্যমে এই সুন্দরীনি মিল্ক ইউনিয়ন এ আনা হয়। সেই দুধ থেকে বিভিন্ন প্রক্রিয়া জাত করে দুধ, ঘি ও মাখন তৈরী করে কলকাতার বাজারে রপ্তানি করা হয়। দক্ষিণ 24 পরগনা জেলায় 76 টি মহিলা দুগ্ধ প্রাণী সম্পদ উৎপাদক সমবায় সমিতি রয়েছে। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলের মহিলারা লিটার প্রতি দুধ আগে যেখানে ১৫ টাকা করে পেতো অথবা দুধ এর দাম ঠিক মতো না পাওয়া তে গরু বিক্রী করে দিতো সেখানে 2015 সালে জয়নগরে সুন্দরীনি মিল্ক ইউনিয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে লিটার প্রতি দুধ ৩০ টাকা পাওয়া যায় ফলে বাড়তি টাকা তাদের হাতে আসে। এই সব মহিলাদের প্রত্যেকে ব্যাংক একাউন্ট করে দেওয়া হয় সরাসরি তাদের একাউন্ট এ টাকা চলে যায়।

সুন্দরবন এর প্রত্যন্ত অঞ্চলের মহিলারা শুধু দুগ্ধ নয় বনের মৌঢাক মধু, মুরগির ডিম ইত্যাদি তারা সুন্দরীনি মিল্ক ইউনিয়ন এ নিয়ে আসে। সুন্দরবন এর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মহিলারা সমবায় সমিতি মাধ্যমে এই ইউনিয়ন জমা দেয়। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ এই সব পিছিয়ে পড়া মহিলাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে গরু পালন, মুরগি পালন, মৌ মাছি পালন করে থাকে।

No comments:

Post a Comment

Post Top Ad