জয়ন্ত সাহা: আসানসোল উঃ থানার অন্তর্গত ধাদকা আর সি আই মোড় এলাকায় স্বামীর হাতে আক্রান্ত হয়ে প্রাণ গেল স্ত্রী পূর্ণিমা মোদি কোড়ার(৩৫)৷ একই সাথে আক্রান্ত শ্বশুর মদন কোড়া,ও শাশুড়ি রুতনি কোড়া৷ বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় আসানসোলের জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ জানা গেছে জামাই গণেশ মোদি কোড়ার বাড়ি পারবেলিয়া অঞ্চলের পাথরডি গ্রামে ৷
রোজগার না থাকায় সে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই দুই কন্যা সন্তান সহ স্ত্রী পূর্ণিমা কোড়াকে নিয়ে বসবাস করতো ৷ রোজগার না থাকাকে কেন্দ্র করে গৃহ অশান্তির জেরে বুধবার রাতে কুড়ুল দিয়ে নিজের বউ পূর্ণিমাকে আঘাত করে গণেশ৷ ঘটনার জেরে শ্বশুর মদন কোড়া ও শ্বাশুড়ি রুতনি কোড়া পাশের ঘর থেকে ঘুম থেকে উঠে বাধা দিতে গিয়ে জামাই গণেশ কোড়ার হাতে আক্রান্ত হন ৷ তাদের চিৎকার ও আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আসানসোল উত্তর থানায় খবর দেয় ৷পুলিশ এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ৷ সেখানেই চিকিৎসক পূর্ণিমাকে মৃত বলে ঘোষণা করে ৷
পাশাপাশি মদন কোড়া ও রুতনি কোড়ার গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে ৷পুলিশ গণেশ কোড়াকে আটক করেছে বলে খবর ৷


No comments:
Post a Comment